ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলামের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বদলির এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা সাইবার আ্যান্ড স্পেশাল ক্রাইম বিভগে এবং সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টুকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ বিভাগের পেট্রল-কোতয়ালী হিসেবে বদলি করা হয়।